১২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কি দোষ ছিল শিশুটির!  

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৩ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে একটি চুরির মামলায় আটক হয়েছে ফরিদ উদ্দিন খাঁন ও তার স্ত্রী নুর ভানু। আটক বাবা-মায়ের কোলে রয়েছে দুই বছর বয়সী শিশুকন্যা মারিয়া। বাবা-মায়ের অপরাধে নিস্পাপ শিশুটিকেও থাকতে হচ্ছে থানাহাজতে। শিশু বয়সেই তাকে এমন পরিস্থিতে পরতে হচ্ছে। 

জানা যায়, শুক্রবার রাতে সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকা থেকে শিশু মারিয়ার বাবা মাকে পুলিশ গ্রেফতার করে। পরে শনিবার তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। তাদের সঙ্গে মারিয়াকেও আদালতে যেতে হয়। আদালত মারিয়ার বাবা-মাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে শিশু মারিয়াসহ তিনজনকে আবার সখীপুর থানাহাজতে ফেরত পাঠানো হয়। থানায় আনা, আদালতে হাজির, অতঃপর রিমা-ের জন্য থানায় অবস্থানকালে শিশুটিকে বাবা-মায়ের সঙ্গেই ছিল। কী দোষ শিশু মারিয়ার! 
  
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ওয়াদুদ হোসেনের বাসায় কাজের ভুয়া হিসেবে কাজ করতেন নুর ভানু। ওই বাসার আলমারির তালা ভেঙে নুর ভানু স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে। পরে চুরি করা জিনিসপত্র তার স্বামীর মাধ্যমে বিক্রি করেছেন বলে এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনকেই ওই মামলায় আসামী করেন বাদী ওয়াদুদ হোসেন।

এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, ‘যেহেতু স্বামী-স্ত্রী দুজনেই এজাভুক্ত আসামি। তাদের শিশু সন্তান মারিয়া কিন্তু আসামি নন। আমরা আদালতকে আসামীদের দুগ্ধপোষ্য দুই বছরের একটি শিশু রয়েছে বলে অবগত করেছি।’ 

এ প্রসঙ্গে টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহাম্মেদ বলেন, চুরির মামলায় শনিবার উভয়কে আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে তাদের সখীপুর থানায় পাঠানো হয়। শিশুদের বিষয়টি আদালতে পাঠানোর সময় থানা থেকে উল্লেখ করা থাকে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি