০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে পাগলা মহিষের শিংয়ের আঘাতে ১ ব্যক্তির মৃত্যু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে পাগলা মহিষের শিংয়ের আঘাতে গুরুতর আহত খোয়াজ মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে তরফপুর ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন। নিহত খোঁয়াজ মিয়া উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর পূর্বপাড়া গ্রামের নওশের আলীর ছেলে।

জানা গেছে, তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের আছর উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০) গত ২৫ জুন নাটোর থেকে ১০টি মহিষ কিনে ২৭ জুন বিক্রির জন্য উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতল্যা হাটে তুলেন। বিক্রি না হওয়া চারটি মহিষ নিয়ে সন্ধায় হেঁটে বাড়ি ফেরার পথে একটি মহিষ ছুটে জঙ্গলে ঢুকে যায়। গত রবিবার (২৮ জুন) রাতে মহিষটির সন্ধান পেলেও কেউ কাছে ভিড়তে পারেনি।

সোমবার (২৯ জুন) সকালে তরফপুর গ্রামের নওশের আলীর ছেলে খোয়াজ মিয়া মহিষটি আটকাতে গেলে মহিষটি শিং দিয়ে তার পেটে ও মুখে আঘাত করে গুরুতর আহত করে। আহত অবস্থায় প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বিকেলে তার মৃত্যু হয়।  

এদিকে গ্রামবাসী মহিষটিকে আটক করে জবাই করে খাওয়ার প্রস্তুতি নিলে ৫০ টাকা বিনিময়ে মহিষের মালিক নজরুল ইসলাম তা ফিরিয়ে নেন জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি