০৫:৩৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে নতুন প্রজন্মকে সজাগ থাকতে হবে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি বলেছেন, দেশের স্বাধীনতার বিরোধী শক্তি যাতে আর কখনও মাথাচারা দিয়ে না উঠতে পারে সে জন্য নতুন প্রজন্মকে সজাগ থাকতে হবে।

টাঙ্গাইলে পাকিস্থানী হানাদার মুক্ত দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে ছয় দিনব্যাপী বিজয় উৎসবের ৫ম দিন রোববার (১৫ ডিসেম্বর) সন্ধায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশের মুল স্তম্ভ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। স্বাধীনতা বিরোধীরা ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিতে এবং বাংলাদেশকে ধংস্ব করে দিতেই ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। 

টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, শহীদ বুদ্ধিজীবী ড, আলীম চৌধুরীর মেয়ে ডা: নুজহাত চৌধুরী সম্পা, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী। আলোচক ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান মাহমুদুর রহমান খান বিপ্লব, সাজ্জাদ খোশনবীশ। 

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি