১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নানা কর্মসূচীর মধ্যদিয়ে মির্জাপুর হানাদার মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনসহ নানা কর্মসূজীর মধ্য দিয়ে মির্জাপুর উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

৭১’র ১৩ ডিসেম্বর মির্জাপুর উপজেলা হানাদার মুক্ত করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা।

হানাদার মুক্তি দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তির মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক দুই কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক মেয়র মোশারফ হোসেন মনি, মুক্তিযেদ্ধা সিদ্দিকুর রহমান প্রমুখ।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুর শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে সন্ধায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চের সামনে মোমবাতি প্রজ্জলন করা হয়। পরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

পরে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি