১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬ | | ৪০৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় এক মিনিট নিরবতা পালন ও শহীদের আত্মার শান্তিকামনা করে দোয়া করা করা হয়।

সকালে মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি ও আদা সরকারি বাহিনীর সদস্যদের অংশ গ্রহনে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ে মাঠের বিজয় মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. রোমানা ইয়াছমিন, মির্জাপুর থানা ওসি মোহাম্মদ মাইন উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, পৌর কমান্ডার মোহাম্মদ আলী, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, ডেপুটি কমান্ডার মো. শরীফ মাহমুদ প্রমুখ। সন্ধায় মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে ভারত থেকে আগত শিল্পিদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি