১০:৪২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পাসপোর্ট অফিসের ৭ দালালের কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে র‌্যাব-১২’র অভিযানে আঞ্চলিক পাসপোর্ট অফিসের ৭ দালালকে আটকের পর ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১২ সদস্যরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের পর তাদেরকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পালের মাধ্যমে এক মাস করে কারাদন্ড দেওয়া হয়। এসময় র‌্যাব ১২ ও সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হচ্ছে, শহরের ধুলেরচর এলাকার পলান শেখের ছেলে মো. শাহিন (৪৫), আকুর টাকুর পাড়া এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে মো. সালেক ইবনে জামান (৫১), কাগমারা আমিনবাগ এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মো. মাসুদ রানা (৪৮), পশ্চিম আকুর টাকুর পাড়া গ্রামের কিতাব উদ্দিন মিয়ার ছেলে মো. রাশেদুর রহমান (৪৫), ফজলুর রহমানের ছেলে মো. রিপন মিয়া (৩৫), কালিহাতী উপজেলার রহমপুর গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে আব্দুল খালেক (৫১), নগরবাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে মো. তারিকুল ইসলাম (৪৮)।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাসপোর্ট অফিসের সামনে থেকে আটককৃত ৭ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি