১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদেশ ফেরত জামাই ঠাঁই পেলেন না শ্বশুরবাড়িতেও

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

১৫ মার্চ জাপান থেকে এসে এক ব্যক্তি টাঙ্গাইল শহরের ভাড়া বাসায় উঠতে যান, কিন্তু বাসার মালিক ও অন্য ভাড়াটেরা রাজি না হওয়ায় তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে গ্রামের বাড়ি বাসাইল উপজেলায় চলে আসেন। সেখানেও গ্রামবাসী তাঁদের তাড়িয়ে দেন। পরে আজ সোমবার সকালে সখীপুর পৌর শহরে তিনি শ্বশুরবাড়িতে চলে আসেন। 

শ্বশুরবাড়ির আশপাশের বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে, ওই জামাই শ্বশুরবাড়ির বাইরের একটি বাজারে ঘোরাঘুরি করছেন। পরে ভ্রাম্যমাণ আদালত দুপুরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

পরে আদালত শ্বশুরবাড়িতে সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখার প্রস্তাব দিলে শ্বশুরবাড়ির লোকজন ও প্রতিবেশীরা রাজি হননি। উপায় না দেখে ওই জামাইসহ চারজনকে টাঙ্গাইল শহরের বাসায় হোম কোয়ারেন্টিনে থাকার শর্তে পুলিশের সহযোগিতায় পাঠিয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা।

ইউএনও জানান, নিজ বাড়ি বাসাইলে তাঁর স্থান না হওয়ায়, এমনকি শ্বশুরবাড়ির লোকজনও রাজি না হওয়ায় তাঁদের টাঙ্গাইলের ভাড়া বাসায় পাঠিয়ে দেওয়া হয়। ওই বাসায় হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনকে জানানো হয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি