১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে শেখ রাসেল স্মৃতি বৃত্তির আনুষ্ঠানিকতা শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে শেখ রাসেল স্মৃতি বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে

রোববার (১ ডিসেম্বর) সকালে স্থানীয় সংসদ সদস্য ও কালিহাতী শেখ রাসেল স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী তার নিজ বাসভবন থেকে বৃত্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু করেন।

পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কালিহাতী শেখ রাসেল স্মৃতি সংঘের উপদেষ্টা আলহাজ্ব আনছার আলী বি.কম উপজেলা পরিষদ কার্যালয় থেকে আবেদন ফরম বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন ফরম বিতরণকালে উপস্থিত ছিলেন, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কালিহাতী শেখ রাসেল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক ও মগড়া পালস্  ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক ও কালিহাতী কলেজের সহকারী অধ্যাপক আনন্দ মোহন দত্ত প্রমূখ।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০ টায় কালিহাতী শেখ রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে উপজেলার নিশ্চিন্তপুর নুরজাহান খসরু আদর্শ উচ্চ বিদ্যালয়, কালিহাতী কলেজ ও কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা এ শেখ রাসেল স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি