১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিজের বিয়ে নিজেই ঠেকালো নবম শ্রেণির এক ছাত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮ | | ১৯৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনকে ফোন করে নিজের বিয়ে নিজেই বন্ধ করলো নবম শ্রেণির ছাত্রী মুক্তা আক্তার। তার বাড়ি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের বিল মহেড়া গ্রামে। পিতার নাম লুৎফর রহমান। মুক্তা ছাওয়ালী ভাতকুড়া এ বি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, মুক্তা এ বয়সেই বিয়ে বসতে রাজি না। কিন্তু তার পরেও তার মা-বাবা তাকে বিয়ে দিতে উঠে পড়ে লাগে। বুধবার ছিল তার বিয়ের দিন। বাড়িতে খাবার দাবার এবং ডেকোরেশনের ব্যবস্থা করা হয়। আতœীয়স্বজনসহ এলাকাবাসীকে দাওয়াতও করা হয়। রান্না বান্নাও শেষ।

এমনসময় মুক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের টেলিফোনে তার অমতে বিয়ে দেয়ার কথা জানালে ইসরাত সাদমীন ওই ইউনিয়নের চেয়ারম্যান বাদশা মিয়াকে সাথে নিয়ে বিকেলে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবহিত করে বিয়ে ভেঙ্গে দেন।

এছাড়া মুক্তার অভিভাবকদের কাছ থেকে একটি মুচলেও নিয়ে আসেন বলে নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি