০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। 

টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক ড.আতাউল গণি,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনতা।

এছাড়াও সরকারি-বেসরকারিভাবে দিনব্যাপী সারা জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রযেছে, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-প্রার্থনা, প্রভাত ফেরি, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষার গানের প্রতিযোগিতা, আলোচনা সভা, সম্মননা প্রদান, আমার মাতৃভাষা শীর্ষক প্রামান্যচিত্র প্রদর্শনসহ নানা আয়োজন। 

সর্বস্তরের জনগণ এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি