০২:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রেজিষ্ট্রিবিহীন বাল্য বিবাহ সম্পন্ন করায় বরের পরিবার একঘরে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬ | | ২৫৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে রেজিষ্ট্রিবিহীন বাল্য বিবাহ সম্পন্ন করায় বরের পরিবারকে সমাজে বন্ধ (একঘরে) রেখেছে গ্রামবাসী। বাসাইলের যশিহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, বাসাইল উপজেলার যশিহাটি উত্তরপাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে যশিহাটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী স্বপ্না আক্তার চাঁদনী (১৬) এর সাথে পাশ্ববর্তী মুড়াকৈ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আসলাম মিয়া (২৪) কাবিনবিহীন বিবাহ সম্পন্ন হয়।

গত ৩ নভেম্বর রাতে মুড়াকৈ জামে মসজিদের ইমাম লোকমান হোসেন দুই পরিবারের উপস্থিতিতে এই রেজিষ্ট্রিবিহীন বিয়ে পড়ান। এতে করে এই বাল্য বিবাহ সম্পন্ন করায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়।

মুড়াকৈ জামে মসজিদ কমিটির সভাপতি মোকছেদ মাস্টার জানান, রেজিষ্ট্রিবিহীন বাল্য বিবাহ সম্পন্ন করায় ছেলের পরিবারকে সামাজিকভাবে এক ঘরে করে দেয়া হয়েছে।

ছেলের মা খালেদা আক্তার আঙ্গুরী জানান, দুই পক্ষের সম্মতিতেই বিয়ের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু পরে সে বিয়ে সম্পন্ন হয়নি।

যশিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান, স্বপ্ন আক্তার চাঁদনী এবার এসএসসি পরীক্ষার্থী। আমি তার বিয়ের বিষয় সম্বন্ধে কিছু জানি না।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি