১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে মুক্তিযোদ্ধা পুন:যাচাই শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩০ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে মুক্তিযোদ্ধা পুন: যাচাই-বাছাই শুরু হয়েছে। 

শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্য়ক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানান, মির্জাপুর উপজেলায় ৮৮২জন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। বাদ পড়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য ২০১৭ সালে যাচাই-বাছাই হয়। এতে প্রায় ৮০০ জন অংশ নেন। যাচাই-বাছাই শেষে এ সংক্রান্ত কমিটি মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার জন্য মন্ত্রনালয়ে ৯৪ জনের তালিকা পাঠায়।  কিন্তু সরকারি বিধি মোতাবেক বিদ্যমান মুক্তিযোদ্ধার শতকরা ১০ ভাগের বেশি ৫ জনের নাম তালিকা পাঠানো হয়। পরে মন্ত্রণালয় থেকে তালিকাটি পুনরায় যাচাই করে পাঠানোর জন্য বলা হয়। সে মতে শনিবার থেকে মির্জাপুরে পুন: যাচাই-বাছাই শুরু হয়েছে। সোমবার এ কার্যক্রম শেষ হবে।

কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক জানান, শনিবার বাছাইয়ের প্রথম দিনে কমিটির সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন, সদস্য সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক কমান্ডার দুর্লভ বিশ্বাস, সাবেক মেয়র এ্যাডভোকেট মো. মোশারফ হোসেন মনি, সাবেক মেয়র মো. শহীদুর রহমান শহীদ, আব্দুর রাজ্জাক বিএসসি, সাবেক সাংগঠনিক কমান্ডার সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি