১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলে পাড়ায় গিয়ে নগদ অর্থ প্রদান করলেন চেয়ারম্যান

মো. নুর আলম, গোপালপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে করোনাভাইরাসের সংক্রোমনরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে কর্মহীন হয়ে পড়া আলমনগর ইউনিয়নের হতদরিদ্র জেলেদের মাঝে নগদ অর্থ প্রদান করলেন প্রচারবিমূখ একজন স্বজ্জন জনপ্রতিনিধি। তিনি উপজেলার আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঘাটাইল জি.বি.জি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল মোমেন। 

সোমবার দিনব্যাপী ইউনিয়নের প্রায় প্রতি গ্রামের জেলে পাড়ায় গিয়ে বাড়ী বাড়ী ঘুরে হতদরিদ্রদের হাতে মাথা পিছু পাঁচশত টাকা করে প্রদান করেন তিনি। এর আগে সরকারি অনুদানের পাশাপাশি নিজস্ব অর্থায়নে এ ইউনিয়নের দিনমজুর, কর্মহীন মানুষ, অস্বচ্ছল ভ্যান চালক, হত-দরিদ্র ও অসহায় মানুষদের খাদ্যসামগ্রী এবং মাস্ক বিতরণসহ জনসচেতনামূলক কাজ করছেন তিনি।

এ বিষয়ে অধ্যাপক আব্দুল মোমেন বলেন, “সরকারের পক্ষ থেকে সারা দেশব্যাপী সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য লোকজনকে ঘরে থাকার আহবান করা হয়েছে। তার প্রেক্ষিতে কর্মহীন অস্বচ্ছল মানুষদের আয়ের কোনো উৎস না থাকায় তাদেরকে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। উপজেলা প্রসাশন ও স্থানীয় সাংসদ ছোট মনিরের মাধ্যমে পাওয়া এসব খাদ্যসামগ্রী আলমনগর ইউনিয়নের কর্মহীন অস্বচ্ছলদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সব অনুদান চাহিদার চেয়ে কম হওয়ায় অনেকে বঞ্চিত হয়ে অর্ধাহারে দিনাতিপাত করছেন। এমতাবস্থায় বঞ্চিতদের মাঝে নিজস্ব অর্থ প্রদান করে আর্তমানবতার সেবায় সামাজিক দূরত্ব বজায় রেখে এই দূর্যোগ মূহুর্তে সাধ্যানুযায়ী মানবসেবা করে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি