১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবৈধ ২০টি কয়লা কারখানা ধ্বংস

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৬ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ২০ কয়লা কারখানা ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৬জুলাই) সকালে উপজেলার বাশঁতৈল ইউনিয়নের গায়তাবেতিল এলাকায় চারটি স্থানে অভিযান পরিচালনা করে কয়লার চুল্লিগুলো ধ্বংস করা হয়। এ সময় কয়লা কারখানার মালিক মজিবর রহমান (৪৮) নামের একজনকে ৯৫ হাজার টাকা অর্থদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসনের সূত্রে জানা যায়, পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরুপ বনের কাঠ পুড়িয়ে কয়লার তৈরির অবৈধ কয়লা কারখানা ধ্বংসে আটঘাট বেধে মাঠে নেমেছে মির্জাপুর উপজেলা প্রশাসন। কয়েকদিন আগেও প্রায় ৬০ টি কয়লা কারখানা ধ্বংসের পর আজ আরও ২০টি কয়লা কারখানা ধ্বংস করেছেন সহকারি কমিশনার (ভূমি) মো. মাঈনুল হক।
এছাড়াও গত শুক্রবার উপজেলার আজগানা ইউনিয়নের অভিযান চালিয়ে সীসা তৈরির দুটি অবৈধ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাঈনুল হক জানান, যে কোন মূল্যে উপজেলায় কয়লা ও সীসা তৈরির কারখানা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। এছাড়াও যে কোন অপরাধের বিষয়ে তথ্য দিলে ব্যবস্থা নিতে তিনি সর্বদা সচেষ্ট রয়েছেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি