০৯:৫৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কি‌লো‌মিটার এলাকায় যানজট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ | |
মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে কর‌টিয়ার করা‌তিপাড়া পর্যন্ত ৩৫ কি‌লো‌মিটার জু‌ড়ে প‌রিবহ‌নে ধীরগ‌তি ও যানজট লে‌গেই আছে। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদে ঘ‌রমুখো মানুষের ভোগা‌ন্তি ক‌মে‌নি। ঈদের আগের দিন রাতেও মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে কর‌টিয়ার করা‌তিপাড়া পর্যন্ত ৩৫ কি‌লো‌মিটার জু‌ড়ে প‌রিবহ‌নে ধীরগ‌তি ও যানজট লে‌গেই আছে। 

দীর্ঘ সময় সড়কে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। ত‌বে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক রাখ‌তে পু‌লি‌শ সদস‌্যরা কাজ ক‌রে যা‌চ্ছেন।

এদিকে বঙ্গবন্ধু সেতুর দুই পা‌ড়ে ভয়াবহ যানজট ও সেতুর ওপর প‌রিবহন বিকল হওয়ায় বি‌কেল পৌ‌নে ৪টা থে‌কে বিকেল পৌ‌নে ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও প‌শ্চিম পা‌ড়ের টোলপ্লাজায় টানা এক ঘণ্টা  টোল আদায় বন্ধ রা‌খে সেতু কর্তৃপক্ষ। এরপর পুনরায় টোল আদায় চালু করার ১৫ মি‌নিট প‌রেই আবারও বন্ধ রাখা টোল আদায়। এরপর সন্ধ্যা ৭টা পর্যন্ত আ‌রও তিনবার টোল আদায় বন্ধ রাখা হয়। 

টাঙ্গাইল ট্রা‌ফিক পু‌লি‌শের সা‌র্জেন্ট মুশ‌ফিকুর রহমান বলেন, রাতেও মহাসড়‌কে বিপুল প‌রিমা‌ণ যানবাহন র‌য়ে‌ছে। এতে মহাসড়‌কে থে‌মে থে‌মে যানবাহন চল‌ছে। এছাড়া সেতু‌তে টোল আদায় বন্ধ ও সিরাজগঞ্জ অং‌শে যানবাহন চলাচল বাধার সম্মু‌খীন হওয়ায় যানবাহনের চাপ টাঙ্গাইল অং‌শে গি‌য়ে ঠে‌কে‌ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি