১২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত এর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেলদুয়ার উপজেলার আটিয়া মাজার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কলেজ ঢাকার সাবেক প্রিন্সিপাল শাহ্ সুফী প্রফেসর ডা. মুহাম্মদ আমীরুল ইসলাম (পি.এইচ.ডি)। মাহবুবিয়া দায়রা শরীফ টাঙ্গাইলের পীর সাহেব আলহাজ্ব ডা. সৈয়দ শাহ্ ছাইদুল্লাহ কাদরীর সভাপতিত্বে মতবিনিময় সভার উদ্বোধন করেন গাউসিয়া কমিটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল হাই।
 
সভায় প্রধান আলোচক ছিলেন সরকারি সা’দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হুমায়ূন কবীর আল কাদরী।

টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আলী আশরাফ খান ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মোর্শেদ আলম মাসুদের সঞ্চালনায় সম্মানিত মেহমান ছিলেন আহমাদাবাদ শরীফ করটিয়ার পীর সাহেব আলহাজ্ব শাহ্ সুফী সাইফুল্লাহিল ক্বাতেয়ী, আহমাদাবাদ দরবার শরীফ বুহুলী টাঙ্গাইলের পীর সাহেব আলহাজ্ব শাহ্ সুফী ক্বারী মাওলানা হাবিবুল্লাহ আল আহমাদি।

সভায় সরকারি সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. আশেকুল হাসান, নাগরপুর জনতা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুর রহমানসহ পীর মাশায়েখ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবীদগণ বক্তব্য রাখেন। 

টাঙ্গাইল হাজিবাগ দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব প্রফেসর মোহাম্মদ আব্দুল কুদ্দুস খুসরু সার্বিক তত্বাবধানে ও আহমাদাবাদ শরীফ করটিয়া, মাহবুবিয়া দায়রা শরীফ টাঙ্গাইল ও গাউসিয়া কমিটি টাঙ্গাইল জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি