০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পরকীয়ার জেরে ইউপি সদস্যকে গণধোলাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউপি সদস্য ইয়াকুব আলী পরকীয়ার জের ধরে বুধবার(২০ নভেম্বর) দিবাগত রাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন। তিনি ওই ইউনিয়নের আকুয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং সহদেবপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য।

এলাকাবাসী জানান, আকুয়া গ্রামের জনৈক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর(৪০) সাথে দীর্ঘদিন ধরে ইউপি সদস্য ইয়াকুব আলীর পরকীয়া চলছিল। জানাজানি হলে প্রবাসীর ভাইয়েরা গতকাল বুধবার রাতে বৈঠকে বসে বিষয়টি সমাজিকভাবে সমাধানের চেষ্টা করে। খবর পেয়ে ইউপি সদস্য ইয়াকুব আলী লোহার রড নিয়ে ওই বৈঠকে হামলা চালায়। হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে বৈঠকের লোকজন ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য ইয়াকুব আলীকে গণধোলাই দেয়। ইউপি সদস্য ইয়াকুব আলী বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউপি সদস্যের প্রতিবেশি আলাউদ্দিন, মিন্টু মিয়া, নজরুল, তুফালসহ অনেকেই জানান, ইয়াকুব আলীর দুই স্ত্রী বর্তমান থাকা অবস্থায়ও নানা অনৈতিক কর্মকান্ড করায় ক্ষুব্ধ তারা। নৈতিক স্খলনের কারণে ইয়াকুব আলীকে ইউপি সদস্যের পদ থেকে অপসারণের দাবি জানান তারা।

ইউপি সদস্যের গণধোলাইয়ের সত্যতা নিশ্চিত করে সহদেবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান বালা জানান, পরকীয়ার বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। তবে এর ক্ষোভে ইউপি সদস্যকে গণধোলাই না দিয়ে পুলিশে দেয়া উচিত ছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি