০২:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সদর থানার নবাগত ওসির সাথে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেনের সাথে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে টাঙ্গাইল সদর থানার আওতাভুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন সদর এলাকার শান্তি রক্ষায় সকল ইউপি চেয়ারম্যানের সহযোগীতা কামনা করে বলেন, টাঙ্গাইলের মানুষ শান্তি প্রিয় মানুষ। এই সদর এলাকার প্রতিটি পাড়া মহল্লায় শান্তি ও শৃংখলা রক্ষার্থে পুলিশ বাহিনী কাজ করে যাবে। প্রতিটি ইউপি চেয়ারম্যানকে তার নিজ এলাকায় আইন শৃংখলা রক্ষার্থে পুলিশ বাহীনিকে সহযোগীতা করার আহ্বান জানান এবং মাধক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোসনা করেন।

তিনি আরো বলেন, টাঙ্গাইল সদর থানা পুলিশ বাহিনী প্রতিটি এলাকায় মাদক নির্মূলে কাজ করবে। কারণ মাদক সমাজের যুবক শ্রেণীকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। প্রতিটি এলাকায় সকল প্রকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিং এবং বাল্যবিবাহ এর বিরুদ্ধে সর্বদা টাঙ্গাইল সদর থানা কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সম্প্রতি ছেলেধরার গুজব সম্পর্কে সচেতনতামূলক কর্মকান্ড করার আহবান জানান।

মতবিনিময় সভায়  সদরের করটিয়া ইউপি চেয়ারম্যান মজনু চৌদুরি, মগড়া  ইউপি চেয়ারম্যান আজাহার, কাকুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, হুগড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, কাতুলী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, মাহমুদ নগর ইউপি চেয়ারম্যান মাজেদুর তালুকদার, পোরাবাড়ি ইউপি চেয়ারম্যান হাসমত আলী,
ছিলিমপুর  ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়াার সাদেক আলী, গালা ইউপি চেয়ারম্যান বাবু রাজকুমার, বাঘিল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ, দাইন্যা ইউপি চেয়ারম্যান মো: লাবু  উপস্থিত ছিলেন।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি