০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গৃহবধুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

ঘাটাইলে গৃহবধু আগুনে ঝলসে মৃত্যুর ঘটনায় তিনজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার দিবাগত রাতে ঢাকার রুপগঞ্জ থানাধীন আসামীর আত্মীয় শাহালমের বাড়ি থেকে গ্রেফতার করে ঘাটাইল থানা পুলিশ। মামলার তদন্তকারী ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক মো: হাসান-উদ-দৌলাহ জানান, ২০ জুলাই ভোরে ঘাটাইলের ধোপাজানি গ্রামের আলমের স্ত্রী সাথীর (২৪) গায়ে পেট্রোলের আগুনে ঝলসে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

এ ঘটনায় থানায় মৃতের বাবা হাফিজুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামী করে একটি মামলা করেন। ঘটনার পর আসামীরা আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ঢাকার রুপগঞ্জ থানাধীন আসামীর আত্মীয় শাহালমের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

এরা হচ্ছে- আলম (৩০) সজীব (২৫) ও শাশুরী নুর নাহার বেগম (৫৫)। জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।


 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি