১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এমপি সোহেল হাজারীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তদন্তের আদেশ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর অবশেষে টাঙ্গাইল- ৪ (কালিহাতী) আসনের সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারীর বিরুদ্ধে মোখলেছুর রহমানের দায়ের করা প্রাণনাশের হুমকী মামলায় কালিহাতী থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত। 

৩০ জুন মোখলেছুর রহমান এমপি সোহেল হাজারীকে আসামী করে ৫০০/৫০৬(ওও) দন্ডবিধির বিধান মতে মামলা দায়ের করে।  দীর্ঘ ৪ মাস অতিবাহিত হলেও আদালত এ বিষয়ে কোন আদেশ দেননি।  সোমবার (১৮ নভেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিঃ কালিহাতী আমলী আদালতের বিচারক শামছুল হক সোহেল হাজারীর বিরুদ্ধে আনিত অভিযোগটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কালিহাতী থানার ওসি তদন্তকে নির্দেশ দেন। 

মামলার বাদী মোখলেছুর রহমান বলেন, গত ২৭/০৪/১৯ ইং তারিখে সাংসদ সোহেল হাজারীর পিএস হিরা’র মোবাইল ফোন থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকী প্রদান করেন।  এ ঘটনায় তিনি ৩০ জুন চীফ জুডিসিয়াল ম্যাজিঃ কালিহাতী আমলী আদালতে একটি মামলা (নং- ২৪৬/২০১৯) দায়ের করা হয়। 

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন, এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এড. বারেক আব্দুল্লাহ, এড. মোয়াজ্জেম হোসেন. মোনায়েম হোসেন খান, রকিবুল হোসেন খান।   

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি