০১:২৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে পৃথক স্থানে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :


টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক স্থানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার এলেঙ্গা পৌর এলাকার রাজাবাড়ীর একটি দোকান ও ভাঙ্গাবাড়িতে ইলেকট্রিক ক্যাবল গোডাউনে চুরির ঘোটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

জানা যায়,  রাজাবাড়ী রেল গেইট সংলগ্ন মেসার্স নাহার এন্টারপ্রাইজ নামের এক দোকানের তালা ভেঙ্গে চোরেরা ভেতরে প্রবেশ করে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল চুরি করে। এছাড়া ওই রাতেই একইভাবে শেখ মো. ফরিদ'র মালিকানাধীন একটি ইলেকট্রিক ক্যাবল গোডাউনের এক হাজার সাতশত চৌদ্দ পিচ কয়েল তার চুরি হয়। যার আনুমানিক মূল্য ষোল লাখ আঁশি হাজার টাকা।
 
ইলেকট্রিক ক্যাবল গোডাউনের মালিক শেখ মো. ফরিদ জানায়, মঙ্গলবার সাড়ে ১১টার পরেও তিনি গোডাউনের চারপাশ ঠিক-ঠাক দেখতে পেয়ে তার ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে ঘুম ভাঙলে তিনি তার গোডাউনে গিয়ে দেখেন কেচিগেট ও সার্টারের তালা ভাঙ্গা রয়েছে। এসময় ভিতরে ঢুকে দেখে গোডাউনে রাখা এক হাজার সাতশত চৌদ্দ কয়েল তার নেই। 

এ  বিষয়ে কালিহাতী থানার পুলিশ পরিদর্শক নাসির হোসেন জানান, আমরা  ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি