০৯:৫৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কাভার্ডভ্যান-মাইক্রোর সংঘর্ষে একই পরিবারের নিহত ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।  এতে আহত হয়েছেন আরও দুইজন। 

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুইজন নারী।  হতাহতদের বাড়ি সিরাজগঞ্জ সদর থানায় বলে জানিয়েছে পুলিশ।  তবে এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়বুর রহমান জানান, সকালে সেতুর পূর্ব দিকের টোলপ্লাজার কাছে একটি কাভার্ডভ্যানের সঙ্গে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা দুই নারীসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরও জানান, নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এ সময় আহত হন তাদের সঙ্গে থাকা আরও দুইজন। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি ও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি