১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গণ শৌচাগার নির্মানের দাবীতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬ | | ৩১৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌর এলাকার ৭ নং ওয়ার্ডে ২টি গণ শৌচাগার নির্মানের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রাজনৈতিক ফেলো ও সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র মাহমুদা বেগম জেবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুদা নবীন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রাজনৈতিক ফেলো ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, টাঙ্গাইল পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকা একটি জনবহুল এলাকা। এই এলাকায় গণশৌচাগার না থাকায় দুর্ভোগে পরতে হয় স্কুল-কলেজগামী ছাত্র ছাত্রী ও রাস্তায় চলাচলকারী জণসাধারনকে।

সরকারী এম এম আলী কলেজ ও মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ৮ থেকে ৯টি শিক্ষা প্রতিষ্ঠান এ এলাকায় রয়েছে দাবি করে আরো বলেন, এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরিক্ষাসহ বিভিন্ন ধরনের পরিক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-ছাত্রীদের সাথে আসা অভিভাবকদের নানা ধরনের বিড়ম্বনায় পরতে হয়। এই এলাকায় একটি গণ শৌচাগার থাকলে এ ধরনের বিড়ম্বনা থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে বলে দাবি করেন তারা।

এসময় সাংবাদিকদের পক্ষ থেকে কবে নাগাদ এ কাজ শুরু করা হবে বলে জনপ্রতিনিধিদের কাছে প্রশ্ন করা হলে ৭নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন বলেন পৌর মেয়রের সাথে আলোচনা করে খুব শীগ্রই এর বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রাজনৈতিক ফেলো এর সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর নার্গিস আক্তার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি