১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পেপার মিলস্ লিমিটেডের উদ্যোগে উপজেলার দুইটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় আড়াই হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিরতণ করা হয়েছে। 

রবিবার বিকেলে উপজেলা সদরের কুতুববাজার এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি। 

তাদের দেয়া প্রতিটি খাদ্যসামগ্রীর প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, আদা কেজি তেল, আদা কেজি ডাল, ও মহেড়া পেপার মিলস্ এর তৈরি বাচ্চাদের লেখার জন্য ২টি করে খাতা রয়েছে। 

খাদ্য বিতরণের মহেড়া পেপার মিলস্ লিমিটেডের চেয়ারম্যান মো. তাহেরুল ইসলাম, উপদেষ্টা মো. তোতা মিয়া, ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন ও পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিল আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে মহেড়া পেপার মিলস্ লিমিটেডের চেয়ারম্যান মো.তাহেরুল ইসলাম বলেন, দেশের এই দুর্যোগ মুহুর্তে নিজেদের দায়বদ্ধতার জায়গায় থেকে উপজেলার ভাতগ্রাম ও বহুরিয়া ইউনিয়ন এবং মির্জাপুর পৌরসভার ২ হাজার ২৫০ টি কর্মহীন  পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি