০৯:৫৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

জুবায়েদ ইমন | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

১৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাবের সদস্যরা। এসময় তিনটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার চারশ ৫৪ টাকা জব্দ করা হয়।

শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামের মৃতঃ জুব্বার সিকদার এর ছেলে মোঃ কাবেল (৩২) ও সহদেবপুর এর হিরু মিয়ার ছেলে মোঃ হারুনর রশিদ (৩৬)।

টাঙ্গাইল র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মাদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে এক হাজার পাঁচশ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তিনটি মোবাইল ফোন ও পাঁচ হাজার চারশ ৫৪ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানের ইয়াবার ব্যবসা করছিল বলেও র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি