১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে সড়ক সংস্কার ও প্রশস্তকরার দাবিতে মানববন্ধন

কে এম মিঠু | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬ | | ৪৭০
, টাঙ্গাইল :

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গোপালপুর উপজেলার প্রবেশমূখ পোড়াবাড়ী থেকে পিংনা পর্যন্ত ২২ কিলোমিটার সরু এবং খানাখন্দে জর্জরিত সড়কটি সংস্কার ও প্রশস্তকরার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার সকালে গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের জনগণের অংশ গ্রহণে এ কমূর্সচী পালিত হয়।

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি গোপালপুর প্রান্ত আয়োজিত এ মানববন্ধন শেষে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয় বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।

টাঙ্গাইলের প্রাচীন জনপদ গোপালপুরের এ সড়কটি দেশের বৃহত্তম ইউরিয়া সার কারখানা যমুনা ফার্টিলাইজারের উৎপাদিত সার সরবরাহের জন্য ব্যবহৃত হয়। এছাড়া এশিয়ার বৃহত্তম ২০১ গম্বুজ মসজিদ ও হেমনগর জমিদারবাড়ী, সরকারি কলেজসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শনে হাজার হাজার মানুষ প্রতিদিন এ সড়কে চলাচল করে।

এসড়কের চলাচলরত যাত্রী পরিবহনে শতাধিক বাস, মালামাল পরিবহনে ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করায় দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারন মানুষকে।

মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তাটি এতোই সরু যে ২টি গাড়ি পাশাপাশি সাইড দিতে পারে না। এ ব্যাপারে বিভিন্ন সময় সড়ক ও জনপথ বিভাগে যোগাযোগ করার পরও সড়কটি সংস্কার না করায় এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে তারা অভিযোগ করেন।

মানববন্ধন কর্মসূচীতের অংশ নেয়া বক্তারা অবিলম্বে সড়কটি প্রশস্তকরণসহ সংস্কার করার দাবি জানান। এছাড়া ব্যস্ততম সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা না হলে কঠোর আন্দোলনেরও ঘোষণা দেন।

মানববন্ধন কর্মসূচীতের অংশ নেন পৌর মেয়র ও টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি গোপালপুর শাখার উপদেষ্টা মো. রকিবুল হক ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কে এম গিয়াস উদ্দিন, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি গোপালপুর শাখার সভাপতি রহমাতুল কিবরিয়া বেলাল, সিনিয়র সহ-সভাপতি সুভাস চন্দ্র কুন্ডু, সাধারণ সম্পাদক বাবু চিত্তরঞ্জন সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদারসহ গোপালপুর শাখার বাস-মিনিবাস, ট্রাক মালিক সমিতি, বাস কোচ-মিনিবাস, ট্রাক, অটো ভ্যান, টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা, সদস্য এবং সর্বস্তরের জনগণ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি