০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ অক্টোবর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে প্রথম বারের মতো জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে শিক্ষার্থীদের বিনামূল্যে এইচপিডি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যােগে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।  

এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

এসময় জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ। এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। এর মধ্যে ৫ম শ্রেণির ৪৫ হাজার ৪৮৪ জন, ৬ষ্ঠ শ্রেনির ৩৮ হাজার ৩৮১ জন, ৭ম শ্রেনির ৩৫ হাজার ২৮৫ জন, ৮ম শ্রেণির ৩৩ হাজার ৯৭২ জন ও ৯ম শ্রেণির ৩৩ হাজার ৫৫০ জন শিক্ষার্থীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা দেওয়া হবে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, টিকা নিতে প্রথমে অনলাইন নিবন্ধন করতে হবে। এরপর টিকা নিতে হবে। এ টিকা কার্যক্রমে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির ১ লাখ ৮৬ হাজার ৬৭২ জন কিশোরীকে টিকা দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি