১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সখীপুর-ঢাকা সড়কের প্রতিমা বংকী গাধুর স্টেশন চৌরাস্তায় কাঠের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। 

এ সময় সড়কের দুইপাশের যাত্রীবাহী যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ অবরোধস্থলে এসে আগুন নিভিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

জানা যায়, বুধবার উপজেলা ছাত্রলীগ দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। 

ঘোষিত কমিটিতে ত্যাগীদের বাদ রেখে অছাত্রদের নিয়ে পকেট কমিটি দেওয়া হয়েছে। পদবঞ্চিতরা এ কমিটিকে বাতিলের দাবি করে সড়ক অবরোধ করে।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া আব্দুল্লাহ আল মারুফ, জুনায়েদ জুলহাস ও শাকিল সরকার বলেন, রাতের আধাঁরে কাউকে না জানিয়ে অছাত্রদের দিয়ে ছাত্রলীগের কোনো কমিটি হতে পারে না। আমরা ওই কমিটি মানি না।
 
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফুল ইসলাম বলেন, সবার মতের ভিত্তিতেই কমিটি ঘোষণা হয়েছে। তারপরও একটি পক্ষ এর বিরোধিতা করছে। তবে যারা বিক্ষোভ করছে তারা সংশ্লিষ্ট ইউনিয়নের ছাত্রলীগের কর্মী নন।
 
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবির বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি