০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শনিবার দিবাগত রাতে উপজেলার পাথার চৌরাস্তা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন ভুইয়া (৫৫) বাক্ষ্মণবাড়ীর কসবা উপজেলার ধজনগর দক্ষিন পাড়া এলাকার মৃত আব্দুল মজিদ ভুইয়ার ছেলে।

রোববার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাথার চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিনব কায়দায় নীল রংয়ের ট্রাভেলিং ব্যাগের ভিতর থেকে কস্টেপ দিয়ে মোড়ানো ৮ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী মোসলেম উদ্দিন ভুইয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসলেম গাজীপুরের টঙ্গীতে বাসা ভাড়া করে অভিনব কৌশল অবলম্বন করে ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী এলাকায় বাক্ষ্মনবাড়ীয়া থেকে গাঁজা এনে বিক্রি করছিল।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন ভুইয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। তাকে সাত দিনের রিমা- চেয়ে আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি