১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অনুর্দ্ধ-১৭ দলে ডাক পেল টাঙ্গাইলের রাফসান

আরমান কবির সৈকত | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

পাকিস্তান অনুর্দ্ধ-১৭ জাতীয় দলের সাথে হোম সিরিজে খেলার জন্য বাংলাদেশ অনুর্দ্ধ-১৭ দলে ডাক পেয়েছে টাঙ্গাইলের ক্রিকেটার রাফসান জানি।

২৩ এপ্রিল মঙ্গলবার বিসিবি ঘোষিত বাংলাদেশ অনুর্ন্ধ-১৭ দলের ১৫ জনের চুড়ান্ত তালিকায় স্থান পেয়েছে টাঙ্গাইলের এই কৃতি ক্রিকেটার। এর পূর্বে গত ১৬ এপ্রিল বাংলাদেশের বিভিন্ন জেলার ২৮ জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ অনুর্দ্ধ-১৭  প্রাথমিক দল গঠন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর কোচ মেহবার হোসনে অপি ও  সোহেল ইসলাম এর ত্বতাবধানে আবাসিক প্রশিক্ষন শুরু হয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় সেখান থেকে বাছাই করে ১৫ জনের চূড়ান্ত দল ঘোষনা করে বিসিবি’র গেম ডেভেলপমেন্ট অফিসার শহিদুল ইসলাম। আগামী ২৯ এপ্রিল ফতুল্লা স্টেডিয়ামে তিন দিনের ম্যাচ দিয়ে পাকিস্তান অনুর্দ্ধ-১৭ দল বাংলাদেশে তাদের সফর শুরু করবে।

রাফসান জানি টাঙ্গাইল জেলা অনুর্দ্ধ-১৪, ১৬ ও ১৮ দলের হয়ে খেলেছেন। রাফসান টাঙ্গাইল জেলা অনুর্দ্ধ-১৪ ও ১৬ দলের দল নায়ক হিসেবে দায়িত্ব  পালন করেছে।  এ বছর টাঙ্গাইল দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে মুসলিম রেঁনেসার হয়ে খেলেছে। রাফসান বাংলাদেশ অনুর্দ্ধ-১৫ দলের হয়ে গত বছর ভারত সফর করে এসেছে।

রাফসানের ক্রিকেটে হাতে খড়ি ঢাকার সিসিএস ক্রিকেট কোচিং সেন্টারের কোচ ইকবাল হোসেনের কাছে। রাফসানের এই সাফল্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”রাফসান অত্যন্ত প্ররিশ্রমী ক্রিকেটার, পরিস্থিতি বুঝে ক্রিকেট খেলে। আমার বিশ্বাস মেধাবী এই ক্রিকেটার তার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে। আমি রাফসানের উত্তর-উত্তর সাফল্য কামনা করছি।”

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু বলেন, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট উন্নয়নে সর্বদা সচেষ্ঠ। রাফসান পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনুর্দ্ধ-১৭ দলে ডাক পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে রাফসার জানিকে অভিনন্দন জানাচ্ছি।

উল্লেখ্য, লালমাটিয়া বয়েজ স্কুলের ১০ শ্রেনীর ছাত্র রাফসান জানির জম্ম ২৮ অক্টোবর ২০০৩ সালে নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে। বাবা সিবলী সাদিক ব্যবসায়িক সুত্রে ঢাকার মোহাম্মদপুরের কাঁটাসুরে থাকেন। মা রাশেদা খানম গৃহিনী। দুই ভাইয়ের মধ্যে রাফসান ছোট। টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ তানভির হাসান ছোট মনিরের ভাগিনা রাফসান জানি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি