১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্রীটির পিছু নিয়ে গণধর্ষণ করে ওরা!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৮ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

মা-বাবার সাথে অভিমান করে রাতে বাড়ি থেকে বের হয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক মাদরাসার শিক্ষার্থী। 

টাঙ্গাইলের ভূঞাপুরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পুখুরিয়া শিয়ালকোল নামক স্থানে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই ছাত্রী ভূঞাপুর ফাজিল মাদরাসার ১ম বর্ষে অধ্যয়নরত। তার বাড়ী গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামে।

এ ঘটনায় পুলিশ রাতেই হিটলার (৩০) ও জাহিদ (৩২) নামে দুই ধর্ষককে আটক করে। হিটলার উপজেলার চরপাড়া ভারই গ্রামের কিসমত আলীর ছেলে ও জাহিদ একই গ্রামের আসাদ ওরফে আছার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ই পুলিশের কাছে ধর্ষণের কথা শিকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, উপজেলার ভূঞাপুর ফাজিল মাদরাসার ১ম বর্ষের ওই ছাত্রী শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ি জিগাতলা থেকে বাবা-মা’র সাথে অভিমান করে ভ‚ঞাপুর বাসষ্ট্যান্ডে চলে আসে। বাসষ্ট্যান্ড থেকে এলেঙ্গা যাওয়ার জন্য সিএনজি চালিত অটোরিকশায় উঠতে গেলে দুই পরিবহন শ্রমিক হিটলার ও জাহিদ তার কাছে যায়। গন্তব্যের বিষয়টি জিজ্ঞাসা করে তাকে পৌছে দেওয়ার আশ্বাস দেয়। বিষয়টি ওই ছাত্রীর সন্দেহ হলে সে পায়ে হেটেই শিয়ালকোলের দিকে রওনা দেয়। 

এ সময় পরিবহনের ওই দুই চালক জাহিদ ও হিটলার তার পিছু নেয়। পুখুরিয়া শিয়ালকোল কবিরের ইট ভাটার কাছে হিটলার ও জাহিদ তার মুখ চেপে ধরে রাস্তার পাশে নির্জন স্থানে নিয়ে যায় মেয়েটিকে। প্রথমে জাহিদ ও পরে হিটলার তাকে জোর পূর্বক ধর্ষণ করে।

এসময় মেয়েটির ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে জাহিদ ও হিটলার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ঘটনাস্থল থেকে হিটলারকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার ও হিটলারকে আটক করে থানায় নিয়ে আসে। পরে হিটলারের দেয়া তথ্য মতে অপর ধর্ষক জাহিদকে নিজ এলাকা থেকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ই পুলিশের কাছে ধর্ষণের কথা শিকার করে। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে হিটলার ও জাহিদকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালাম মিয়া বলেন, ঘটনার রাতেই দুই ধর্ষককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা শিকার করেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেয়েটিকে পাঠানো হয়েছে। এছাড়া শুক্রবার দুপুরে দুই ধর্ষককে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি