০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অটোরিক্সা উল্টে জেএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৪

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অটোরিক্সা উল্টে শরিফা খাতুন (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো চারজন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

নিহত শরিফা খাতুন উপজেলার হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং হাদিরা বাজার এলাকার শফিকুল ইসলামের কন্যা। 

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৪ নভেম্বর) পৌরশহরের সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, জেএসসি পরীক্ষার ইংরেজি সাবজেক্ট পরীক্ষা দিয়ে, উপজেলার হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের তিন পরীক্ষার্থী ও পরীক্ষার্থীর দুই অভিভাবক মিলে একটি অটোরিকশা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। 

তাদের বহণ করা অটোরিকসাটি নগদাশিমলা ইউনিয়নের পাগলা বাজার এলাকায় রাস্তার একটি বাঁকে পৌঁছালে, অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে ভেবে, অটোরিক্সা চালক সজোরে ব্রেকচাপে। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা দূর্ঘটনায় চালকসহ আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়। অ

াহতদের মধ্যে পরীক্ষার্থী শরিফা খাতুন, অটোরিকশা চালক এবং একজন পরীক্ষার্থীর মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, কর্তব্যরত ডাক্তার তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।

পরে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে মুক্তাগাছা নামকস্থানে গুরুতর আহত জেএসসি পরীক্ষার্থী শরিফা খাতুন মারা যান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি