১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গ্রেফতার ২

স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে সংঘবন্ধ হয়ে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় (১৫ মার্চ) রাতে শিক্ষার্থীর বাবা বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে ভ‚ঞাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। উপজেলার পূর্নবাসন এলাকায় এই ঘটনা ঘটে। .

এঘটনায় দুই ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, উপজেলার পলশিয়া গ্রামের আঃ হামেদের ছেলে রানা বাবু (১৬) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে জাকারিয়া (২০)। 

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিত ওই স্কুল শিক্ষার্থীকে উপজেলার পলশিয়া গ্রামের রানা বাবু বিদ্যালয়ে যাতায়াতের সময় উত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিত। এতে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয় রানা বাবু। পরে ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে প্রকৃতির ডাকে ওই শিক্ষার্থী ঘর থেকে বের হলে উপজেলার পলশিয়া গ্রামের রানা বাবুসহ সংঘবদ্ধ চারজন মিলে জোরপূর্বক তাকে পাশ^বর্তি সিরাজকান্দি গ্রামে নিয়ে যায়। পরে সেখানে রানা বাবু ও তার বন্ধু জীবনের সহযোগিতায় উপজেলার ৪নং পুর্নবাসন গ্রামের বাদশার ছেলে সুজন ও পলশিয়া গ্রামের খালেকের ছেলে জাকারিয়া মেয়েটিকে ধর্ষণ করে। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরে ধর্ষণের বিষয়টি তার পরিবারের কাছে জানায় মেয়েটি। 

ভ‚ঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, ৯ মার্চ রাতে ওই চারজন সংঘবদ্ধ হয়ে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পাশ^বর্তি গ্রাম সিরাজকান্দিতে নিয়ে গিয়ে জাকারিয়া ও সুজন তাকে ধর্ষণ করে। আটক রানা বাবু ও জাকারিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষিত মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আটক দুইজনকে সোমবার দুপুরে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি