১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীর ফাঁস দিয়ে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দাদীর সঙ্গে অভিমান করে জুঁইমণি নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

সে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামের দুবাই প্রবাসী সোহরাব হোসেনের মেয়ে এবং স্থানীয় ছানোয়ার বিদ্যানিকেতন নামে একটি কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।  

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে জুঁইমণি ও তার বড় বোনের মধ্যে কথা কাটাকাটি হলে জুঁইমণির দাদী শাসনের স্থলে তাকে থাপর মারে। পরে অভিমান করে দরজা বন্ধ করে গলায় উড়না জড়িয়ে ঘরের ধন্যার সঙ্গে ফাঁস দেয়। উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এদিকে তুচ্ছ ঘটনায় তৃতীয় শ্রেণি ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় পরিবারসহ গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি