০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাহালম কাণ্ডে দুদকের তদন্ত শেষ কবে : হাইকোর্ট

| টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ভুল মামলায় পাটকল শ্রমিক জাহালম কাণ্ড ও তার কারাগারে থাকার বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি চলছে।

বৃহস্পতিবার শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য মামলার কার্যক্রম ৭ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী জাকির হোসেন ও ব্র্যাক ব্যাংকের পক্ষে আইনজীবী ছিলেন আসাদুজ্জামান। এ সময় জাহালম ও তার ভাই শাহানুর আদালতে উপস্থিত ছিলেন।

শুনানিতে হাইকোর্ট দুদকের আইনজীবীকে বলেন, ২০১০ সালে সোনালী ব্যাংক মামলা করলো। তারপর আপনারা (দুদক) দুই বছরে ৩৩টি মামলা করলেন। এখন আপনারা বলছেন ব্যাপক তদন্ত করা দরকার। এই তদন্ত কবে শেষ হবে?

এ সময় আদালত আরও বলেন, জাহালম আর কত দিন রাস্তায় রাস্তায় ঘুরবে। এখন পর্যন্ত তো জাহালম নির্দোষ আপনারা মেনে নিয়েছেন। এ পর্যায়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, জাহালমের ঘটনা দুদক তো তার ভুল শিকার করে নিয়েছে। তার মুক্তির ব্যাপারে আমাদের কোনো আপত্তি ছিল না।

শুনানিতে সোনালী ব্যাংকের আইনজীবী জাকির হোসেন বলেন, জাহালমকে শনাক্ত করার ক্ষেত্রে সোনালী ব্যাংকের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই। তবে, এ ঘটনায় জাহালম অবশ্যই ক্ষতিপূরণ পাবার দাবি রাখে। জাহালমের এই কারাভোগের জন্য তদন্ত সংস্থাই দায়ী।

ব্র্যাক ব্যাংকের আইনজীবী আসাদুজ্জামান বলেন, জাহালমকে শনাক্ত করার ব্যাপারে দুজন কর্মকর্তা দায়িত্ব দেয়া হয়েছিল। তাদেরকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এরমধ্যে একজনকে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘স্যার, আমি জাহালম, সালেক না’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সেদিন হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত। শুনানি নিয়ে আদালত জাহালমের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত রুল জারি করেন। এরপর হাইকোর্টের আদেশে গত ৩ ফেব্রুয়ারি পাটকল শ্রমিক জাহালম কারাগার থেকে ছাড়া পান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি