০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সংবাদ সম্মেলনে শিক্ষক পরিষদের দাবি

নিরাপত্তাহীনতায় মাভাবিপ্রবি’র শিক্ষক শিক্ষার্থীরা

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রীরা বর্তমানে উদ্বীগ্ন ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পরপর দু’বার দুটি স্থানে শিক্ষকদের বহনকারী দুটি গাড়ী ভংচুরসহ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও শিক্ষকের সাথে অসদাচরণ এবং হুমকির ঘটনায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনার শুরু থেকে শিক্ষক পরিষদের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। দ্বিতীয়বারের ঘটনায় উদ্বীগ্নতা বেড়েছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিতও করা হয়েছে। তবে ঘটনার কয়েকদিন পার হলেও কেউ গ্রেফতার না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

দোষী ব্যক্তিদের আইনের আওতায নিয়ে এসে শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয় সংবাদ সম্মেলনে।

এ সময় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. ইকবাল মাহমুদ, কোষাধ্যক্ষ ধনেশ^র চন্দ্র সরকার, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক ড. জয়নুল আবেদীন, প্রকাশনা ও প্রচার সম্পাদক মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, শিক্ষা ও গবেষণা সম্পাদক নান্নুর রহমান, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক নাসরীন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি