০৯:৫২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দীপাবলি উৎসব পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৭ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

সারা দেশের মতো টাঙ্গাইলেও আজ রোববার সনাতন ধর্মাবল্বীদের শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব পালিত হয়েছে। 

সন্ধ্যায় মন্দির, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান, বাসভবন এবং শ্মশানে জ্বালানো হয় মঙ্গল প্রদীপ। আলোয় আলোয় ভরে উঠে চারপাশ। দূর হয় অন্ধকার, অকল্যাণের ভয়। 

শ্মশানে প্রদীপ জ্বালিয়ে স্বর্গীয় পিতা-মাতা ও স্বজনদের স্মরণ করা হয়। শ্যামা পূজার বিশেষ এই ধর্মীয় রীতিই হলো দীপাবলি। 

কার্তিকের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় শ্যামা পূজা। শ্যামাই হচ্ছেন কালী। 

তাই দিনটি কালীপূজার দিন হিসেবেও অভিহিত। দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। 

মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। 

এই কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে ধুমধাম করে শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়। মায়ের পায়ে দেয়া হয় ভক্তের নৈবিদ্য। 

সন্ধ্যায় দীপাবলি ও মঙ্গল শিখা প্রজ্জ্বলনের পর রাতে অনুষ্ঠিত হয় কালীপূজা। আয়োজনে থাকে প্রসাদ বিতরণ, অতিথি আপ্যায়ন এবং আরতি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি