১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মূলহোতাদের গ্রেফতারের দাবীতে ভূঞাপুরে সাংবাদিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের উপর জুয়াড়িদের হামলা ও মূলহোতাদের দ্রুত গ্রেফতারের দাবীতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। 

শনিবার (৪ জানুয়ারি) বেলা ১২টায় ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ জুয়া আসর পরিচালানাকারী, মাদক সম্রাট ফজল মন্ডল ও তার সহযোগীরা তিন দিনেও গ্রেফতার হয়নি। তারা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। প্রকাশ্যে আসামীরা ঘুরে বেড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সভাপতি আতোয়ার রহমান মিন্টু, মিজানুর রহমান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু প্রমুখ। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি ও সুজনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। 

এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়। এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়ু প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ুর বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি