০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

দেশের ন্যায় টাঙ্গাইলেও দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। 

হিন্দু ধর্মাবলম্বীরা চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে থেকেই টাঙ্গাইল পৌর এলাকায় পদ্মমণি পুকুরে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শুরু হয় বিসর্জন। 

এরপর শহরের বিভিন্ন পুকুরে প্রত্যেক ওয়ার্ড থেকে ডাকঢোল নিয়ে আনন্দ উল্লাসে প্রতিমা বিসর্জন করা হয়।  এছাড়া টাঙ্গাইল জেলার সকল উপজেলার মন্ডপে ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন নদী, খাল, বিল, পুকুর ও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এসময় হাজারো মানুষের সমাগম ঘটে প্রতিমা বির্সজনের স্থানে। 

এর আগে বিকেলে বিভিন্ন মন্ডপ থেকে ট্রাকে এবং ভ্যানে করে শোভাযাত্রার সহকারে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জনের উদ্দেশ্যে। এ সময় শঙ্খ-উলুধ্বনি আর ঢোলের তালে তালে নেচে গেয়ে বিদায় জানান দেবী দুর্গাকে ভক্তরা। 

এ সময় দেবীকে শেষ দর্শন করতে ঢল নামে হাজারো মানুষের। দেবীকে শেষ দর্শন করতে ঢল নামে হাজারো মানুষের।  এছাড়া জেলার বিভিন্ন উপজেলাগুলোতেও আনন্দময় পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব। 

ষষ্ঠীর মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন। জেলায় প্রায় ১২ শতাধীক মন্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তাঁরা এ আনুষ্ঠানিকতা শেষ করেন। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি