০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের চাঞ্চল্যকর গৃহবধূ মন্টি ঘোষ হত্যা মামলায় স্বামী রনি ঘোষকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় প্রদান করেন। দন্ডিত রনি ঘোষ টাঙ্গাইল শহরের সাহা পাড়ার রবি ঘোষের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি একেএম নাছিমুল আক্তার নাছিম জানান, মামলা চলাকালে দন্ডিত স্বামী রনি ঘোষ উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন। পরে সাজা হওয়ার ভয়ে তিনি আত্মগোপনে চলে যান। গৃহবধূ মন্টি ঘোষ হত্যা মামলায় স্বামী রনি ঘোষকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। তবে এ মামলায় গৃহবধূ মন্টি ঘোষের শশুর রবি ঘোষ ও জা পূর্ণিমা ঘোষের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, প্রবীণ আইনজীবী মো. আরফান আলী মোল্লা।

উল্লেখ্য, গাজীপুর জেলার নীলনগর গ্রামের চিনি ঘোষের মেয়ে মন্টি ঘোষের সাথে টাঙ্গাইল শহরের সাহাপাড়ার রবি ঘোষের ছেলে রনি ঘোষের হিন্দুরীতি অনুযায়ী বিগত ২০১৩ সালের ৩০ জুন বিয়ে হয়। বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় ১০ লাখ টাকা যৌতুকের জন্য বিগত ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর রাতে টাঙ্গাইল শহরের সাহাপাড়ার স্বামী রনি ঘোষ সহ পরিবারের অন্যরা গৃহবধূ মনটি ঘোষকে গলাটিপে হত্যা করে। এ বিষয়ে ১৫ সেপ্টেম্বর নিহতের মা চিনি ঘোষ বাদী হয়ে ৫জনকে অভিযুক্ত করে টাঙ্গাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ স্বামী রনি ঘোষ, শশুর রবি ঘোষ ও জা পূর্ণিমা ঘোষকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে।  


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি