১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে আগুনে পোড়া নিঃস্ব দুই পরিবারের পাশে ইউএনও

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে আগুনে পোড়া নিঃস্ব দুই পরিবারকে দেখতে গেলেন ইউএনও মো. হাফিজুর রহমান। 

বুধবার বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়পুর গ্রামের আলেয়া বেগম ও আঙ্গুরি বেগমের ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করতে যান। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শামীম খান । 

জানা গেছে, গত ৪ মার্চ বৃহস্পতিবার সন্ধায় বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুন লেগে অসহায় ও দরিদ্র আলেয়া বেগম ও আঙ্গুরি বেগমের বসত বাড়ির ছাপড়াঘরে আগুন লেগে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে গত এক সপ্তাহ তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন। খবর পেয়ে বিকেলে সেখানে ছুটে যান মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শান্তনা দেন। 

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, আগুনে পুড়ে যাওয়া নিঃস্ব পরিবারটিকে সরকারের পক্ষ থেকে সহায়তা  দেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি