০১:০৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বীরমুক্তিযোদ্ধাদের সঙ্গে আওয়ামী সমর্থিত পৌরমেয়র প্রার্থীর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরসভার বীরমুক্তিযোদ্ধাদের সঙ্গে আজ বুধবার বিকালে শহরের ভিক্টোরিয়া রোড, নীনা প্লাজায় আওয়ামী সমর্থিত মেয়র প্রার্থী এস এম সিরাজুল হক আলমগীর-এর এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

৭১'এর রণাঙ্গনের কোম্পানি কমান্ডার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ডের সদ্য সাবেক কমান্ডার খন্দকার জহিরুল হক ডিপটি'র সভাপতিত্বে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত টাঙ্গাইল পৌরসভার মেয়র প্রার্থীর সহিত বীরমুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল-এ উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার বীরমুক্তিযোদ্ধা বৃন্দ।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ সকলেই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেন।

তারা আশাবাদ ব্যক্ত করেন, সকলের সমর্থন নিয়ে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হয়ে এসএম সিরাজুল হক আলমগীর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে টাঙ্গাইলের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে বীরমুক্তিযোদ্ধাদের জন্য উন্নয়নমূলক কাজ করে যাবেন।

আলোচনা অনুষ্ঠান শেষে মেয়রপ্রার্থীর সফলতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি