০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

“বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এ প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৯ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে রবিবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনার সভার আয়োজন করেন। এ উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে র‌্যালিটি সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবু আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ আলম মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু সম্ভু নাথ সাহা, সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, প্রধান শিক্ষক মো. আহসানুল ইসলাম মুকুল, এস আই ইদ্রিস আলী প্রমুখ। 

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দেশে দিন দিন সাক্ষরতার হার বৃদ্ধির গড় হার উল্লেখ করে আগামীতে শতভাগ সাক্ষরতা অর্জনের বিষয়ে আলোকপাত করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি