১১:৪৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩ দফা দাবি

উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২০ নভেম্বর ২০১৬ | | ১১৪৫
, টাঙ্গাইল :

সম্মানী ভাতা, ন্যায্য অধিকার ও যথাযথ মূল্যায়নের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যরা।

রোববার সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার ১২টি উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ৩৯ জন মহিলা সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন ভুঞাপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য শাহিনা খাতুন, নাগরপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য লায়লা আলিম, মির্জাপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নাছিমা সিদ্দিকা প্রমুখ।

নির্বাচনের পর থেকে গত দেড় বছরে তাদের কোন সম্মানীভাতা দেয়া হয়নি, উপজেলা পরিষদে বসার ব্যবস্থা করা হয়নি এবং আসছে জেলা পরিষদ নির্বাচনেও তাদের ভোটার করা হয়নি বলে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন। এসময় তারা দ্রুত সমস্যা সমাধানের উদ্যেগ গ্রহনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি