১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভন্ডপীরের কান্ড

চিকিৎসার নামে নব-বধূকে ধর্ষণ

মো. ইউনুস আলী, ধনবাড়ী | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে চিকিৎসার নামে ভন্ডপীর আ. মজিদের হাতে ধর্ষণের শিকার হয়েছে জনৈক নব-বধূ (২০)। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

খবর পেয়ে মঙ্গলবার বিকালে ধনবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ওই নব-বধূকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই ভন্ডপীরের ছেলে শাহাদত হোসেন (৩০) কে আটক করেছে। তবে এ ঘটনার নায়ক ভন্ডপীর আ. মজিদ (৫০) পলাতক রয়েছে। 

ধনবাড়ী থানা পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌরসভাধীন হবিপুর গ্রামের সাম্প্রতিক বিয়ে হওয়া জনৈক নব-বধূ (২০) কে পাশের বাড়ীর ভন্ডপীর আ. মজিদ ভূইঁয়া (৫০) চিকিৎসার নামে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি ওই নব-বধূ প্রথম দিকে লোকলজ্জার ভয়ে চেপে গেলেও পরবর্তীতে তার স্বামী ও শাশুড়িকে গোপনে জানায়। এর পর ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে প্রভাবশালী ভন্ডপীর আ. মজিদ ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে।

এলাকায় ঘটনাটি ব্যাপকভাবে জানাজানি হলে খবর পেয়ে ধনবাড়ী থানার ওসি (তদন্ত) খান হাসান মোস্তফা মঙ্গলবার বিকাল ৫টায় অভিযান চালিয়ে ওই নব-বধূকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন এবং জিজ্ঞাসাবাদের জন্য পীরের ছেলে শাহদত হোসেন (৩০) কে আটক করে থানায় নিয়ে যান।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ধনবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আপোষযোগ্য না হওয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি (তদন্ত) খান হাসান মোস্তফা জানান, খবর পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞসাবাদের জন্য ভন্ডপীরের ছেলেকে আটক করা হয়েছে। ঘটনার নায়ক পলাতক ওই ভন্ড পীর আ. মজিদকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি