১২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলা

মধুপুরে আদিবাসী গারোদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬ | | ২৩৯
, টাঙ্গাইল :

সাম্প্রতিক সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে মধুপুর কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দেশ ও প্রতিবেশী দেশ মায়ানমারে ঘটে যাওয়া উদ্বেগজনক ঘটনাসহ নানা অঘটনের প্রতিবাদে মধুপুরের গড়াঞ্চলের আদিবাসী বিভিন্ন গারো সংগঠন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, আচিক মিচিক সোসাইটি, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন মধুপুর শাখা, মানবাধিকার বাস্তবায়ন পরিষদ, বিভিন্ন ছাত্র ও উন্নয়ন সংগঠন এবং এনজিও ফোরাম এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর নির্মম নির্যাতন, ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের উপর হামলা, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর অত্যাচার-হত্যায় সৃষ্ট পরিস্থিতি, রাজধানীতে গারো নারী ধর্ষণসহ সাম্প্রতিক নানা ঘটনায় মানবতা আজ বিপর্যস্ত।

সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার পাশাপাশি মানববন্ধন থেকে এ মানবতা রক্ষায় সংশ্লিষ্টদের কাছে উদ্যেগ গ্রহনের দাবি জানানো হয়।

আইপিডিএস’র পিএম মিথুন জাম্বিলের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, এনজিও ফোরাম মধুপুর শাখার সভাপতি তপন গুণ, মানবাধিকার বাস্তবায়ন পরিষদ মধুপুর শাখার সভাপতি সার্জেন্ট (অব.) গোলাম কিবরিয়া, পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্র’র জুলহাস উদ্দিন, আদিবাসী ক্লাস্টার উন্নয়ন ফোরামের সভাপতি অজয় এ মৃ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন-বাগাছাস মধুপুর শাখার সভাপতি জনযেত্রা, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) মধুপুর শাখার সভাপতি বাপন দফো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি