১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

আগষ্ট মাস শোকের মাস। সারা মাসব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নানাবিধ কর্মসূচী পালন করে থাকে। 

এরই অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করে। 

শুক্রবার (৩০ আগষ্ট) সকালে উপজেলার সলিমাবাদ ইউনিয়ন কমপ্লেক্স ভবনে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কেবি খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ কামাল হোসেন, মো. আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর প্রমূখ। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি