১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সহযোগিতা পেলে প্রতিবন্ধীরাও সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে- একাব্বর হোসেন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন, সহযোগিতা পেলে আর-দশজনের মতো প্রতিবন্ধীরাও সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সোমবার সকালে উপজেলা সদরের বাবু বাজারে অবস্থিত ‘লার্ন এন্ড লিভ’ নামে প্রতিবন্ধীদের স্কুল এবং প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও থেরাপী দেয়ার সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের সহসভাপতি লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসির সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি একাব্বর হোসেন ছাড়াও বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ্ আল মাসুদ রানা, প্রতিবন্ধী শিক্ষার্থী আবুবক্কর প্রমুখ। 

পরে প্রধান অতিথি ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও থেরাপী প্রদানের সরঞ্জাম প্রদান করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি