১০:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি

টাঙ্গাইলে কথিত ২ সাংবাদিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৯ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ দুই সাংবাদিককে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের চরহুগড়া গ্রামের এক স্কুল ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, টাঙ্গাইল সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের প্রভাত পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি এস এম আতোয়ার রহমান এবং প্রচার সম্পাদক ও দৈনিক জনতার কথা পত্রিকার প্রতিবেদক জহুরুল ইসলামকে  শুক্রবার সকালে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রিমান্ড শুনানী হয়নি। 

পুলিশ জানায়, মামলার বাদি সদর উপজেলার চর হুগড়া গ্রামের ওই গৃহবধু অভিযোগ করেন, তার আষ্টম শ্রেণী পড়ুয়া মেয়েকে স্কুলের যাওয়া আসার পথে এইক গ্রামের রেকাত মন্ডলের ছেলে ফারুক হোসেন (২২) উত্যক্ত করে এবং প্রেমের প্রস্তাব দেয়। এ বিষয়ে তার মেয়ে তাদের জানালে তারা ফারুকের বাবা-মাকে বিষয়টি জানায়। তারপরও গত ৩০ মে দুপুরে এক প্রতিবেশির মাধ্যমে ফারুক তাদের (ওই স্কুল ছাত্রী) বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। তারা এ প্রস্তাব নাকচ করে দেন। পরদিন ১ জুন আতোয়ার রহমান, জহিরুল ইসলাম, আলমগীর হোসেন ও সবুর মিয়াসহ আরো কয়েকজন ওই ছাত্রীর বাড়িতে গিয়ে নিজেদের র‌্যাব ও সাংবাদিক পরিচয় দেন। তারা ফারুকের সাথে ওই স্কুল ছাত্রীকে বিয়ে দেয়ার জন্য চাপ দেয়। বিয়ে না দিলে ওই ছাত্রীর ক্ষতি করবে বলে তার ছবি তোলে ও ভিডিও করে। এক পর্যায়ে তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় ওই ছাত্রীর বাবা-মা তাদের দশ হাজার টাকা চাঁদা দেন। তারা বাকি ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেয়ার কথা বলে চলে আসে।

মামলায় টাঙ্গাইল সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের প্রভাতের জেলা প্রতিনিধি এস এম আতোয়ার রহমান, সহসভাপতি মো. আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক ইনতেজার পত্রিকার প্রতিবেদক মোঃ সবুর মিয়া এবং প্রচার সম্পাদক জহিরুল ইসলামের নাম উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি