০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ হবে-কৃষি মন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ সব সময় গনতন্ত্রে বিশ্বাস করে। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ হবে। বিএনপি নির্বাচনে আসবে এটা ভালো কথা। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে বিএনপিকেও ভুমিকা রাখতে হবে।

আজ দুপুরে টাঙ্গাইলের কুমুদিনী সরকারী  কলেজের ৭৫ বছর পুর্তী উপলক্ষে আয়োজিত দুইদিন ব্যাপী পুর্নমিলনী অনুষ্ঠানের কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান বলেন, দেশের পিছিয়ে থাকা নারী সমাজের উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নেতৃত্ব এখন আমাদের মা বোনেরাই দিচ্ছেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, মমতা হেনা লাভলী এমপি, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৭৫ পাউন্ড কেক কাটেন অতিথিবৃন্দ।

এর আগে সকালে কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের অংশ গ্রহনে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি